নীল নদীর পারে
এক মুহূর্ত আকাশটা - দেখতে চাই
নীল নদীর পারে
এক ঝাঁক পাখির নীড়ে ফেরার পথ – দেখতে চাই
নীল নদীর পারে
সূর্য ডোবার আগে শেষ আলো – ছুঁতে চাই
সেদিন যখন সেই নীল নদীর পারে
বসেছিলাম
হঠাৎ প্রাণে যেন জোয়ার এলো
ভেসে যাওয়া তরি র মতো
উযান পথে যাওয়ার মতন
দূরে বহু দূরে
সন্ধ্যে বেলায় অন্ধকারে
দূর দিগন্তে আলোর সারী
কোথাও হতে কোথায় যাবে
বুঝতে না পেয়ে উদাস ভারি
আজ সকালে হৃদ মাঝারে
নীল নদীর পারে
ডাক দিলে তুমি কোন আশাতে?
দেখতে পেলাম না যে!!!
ছুঁতে চাওয়ার মুহূর্ত গুলো
আঁকড়ে ধরে বাঁচা
কিন্তু কখন হারিয়ে যাবে
সেই নীল নদীর জলে??
হাসি কান্নার জোয়ার ভাটায়
জীবন পথে চলা,
তোমায় পাওয়ার ক্ষণ গুলো কে
নতুন করে মনে গাঁথা।
its awsome!!!!!!!!!!!!!!eta amar jonyoi lekha ami jani.........HEHEHEHEHEHEHE..............
ReplyDeletemotei naa
ReplyDelete